আজ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস, শিক্ষক দিবসের দিনে অভিনব উদ্যোগ ধুলিয়ান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারভেজ আলম পুতুলের।বৃহস্পতিবার সকালে শিক্ষক দিবস উপলক্ষে ৮ নম্বর ওয়ার্ডের সমস্ত শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে সম্মাননা প্রদান করলেন কাউন্সিলর পারভেজ আলম পুতুল।
অভিনব উদ্যোগের প্রশংসার জোয়ার ধুলিয়ানে।উল্লেখ করা যেতে পারে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারভেজ আলম পুতুল কাউন্সিলর হওয়ার আগে থেকেই সমাজসেবা মূলক কাজ করতেন, কাউন্সিলর হওয়ার পরেও সেই সমাজ মূলক কাজ অব্যাহত রেখেছেন পাশাপাশি আজ শিক্ষক দিবসের দিনে শিক্ষকদের প্রতি সম্মাননা প্রদানের লক্ষ্যে শিক্ষকদের বাড়ি বাড়ি পৌঁছে গেলেন তিনি।
এদিন ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ এলাকার বেশ কিছু শিক্ষক-শিক্ষিকাদের গলায় উত্তরী হাতে মোমেন্ট, ডায়েরি ও কলম দিয়ে সম্মাননা প্রদান করেন। শিক্ষক দিবসের এই মহতী দিনে কাউন্সিলের পক্ষ থেকে সম্মাননা পেয়ে একজন শিক্ষক বলেন এভাবে বাড়িতে এসে কেউ শিক্ষকদের এইভাবে সম্মাননা করবে ভাবতেই পারিনি কাউন্সিলরের কাছ থেকে শিক্ষক দিবসের দিনে সম্মাননা পেয়ে আমি আপ্লুত। আরো কি বললেন উদ্যোক্তা কাউন্সিলর পারভেজ আলম পুতুল ও সম্মাননা প্রাপ্ত শিক্ষক শিক্ষিরা শুনুন।


কোন মন্তব্য নেই: