About

ঘুষ দিয়ে খেলাব না

 ঘুষ দিয়ে খেলাব না



বলেন বিরাটের বাবা প্রসঙ্গত এ বার রঞ্জি ট্রফির জন্য ৮০জনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে দিল্লি ক্রিকেট সংস্থা। সেই তালিকায় রয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের নাম। রয়েছেন ভারতীয় দলের আর এক তারকা ঋষভ পন্থও। ক্রিকেট খেলবে নিজস্ব যোগ্যতায়। তার জন্য কাউকে উৎকোচ দেওয়ার প্রয়োজন নেই। প্রয়াত পিতা প্রেম নাথ কোহলির সেই পরামর্শকে মন্ত্রের মতোই পালন করে আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে এই উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন বিরাট কোহলি। এক পডকাস্টে সেই অজানা কাহিনি শুক্রবার ফাঁস করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।





প্রসঙ্গত এ বার রঞ্জি ট্রফির জন্য ৮০জনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে দিল্লি ক্রিকেট সংস্থা। সেই তালিকায় রয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের নাম। রয়েছেন ভারতীয় দলের আর এক তারকা ঋষভ পন্থও।


 


সেই প্রসঙ্গ টেনে এনে কোহলি বলেন, "জীবনে প্রথমবার নির্বাচিত হয়েছিলাম দিল্লি অনূর্ধ্ব-১৪ দলে। কিন্তু বেলা একটার সময় আমার নাম বাদ হয়ে যায়। সকলেই জানেন, রাজ্য স্তরের ক্রিকেটে কী চলে! ফলে কিছুই বলার ছিল না।" কিন্তু কেন এমনটা হল? বিরাট বলেন, "খুব সম্ভবত দেনা-পাওনার ভিত্তিতে সেই ক্রিকেটার আমার চেয়ে ভাল বলে বিবেচিত হয়েছিল সেই মুহূর্তে। সেই সময় কেউ একজন এসে বাবাকে প্রস্তাব দিয়ে যান, টাকা দিলে হয়তো আমি দলে জায়গা পেয়েও যেতে পারি। সব শুনে বাবা বলে দেন, দলে জায়গা পাওয়ার জন্য একটি টাকাও দেবেন না। যদি ছেলে নিজের যোগ্যতায় খেলতে পারে তো খেলবে। না পারলে পারবে না.

কোন মন্তব্য নেই:

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger দ্বারা পরিচালিত.