About

কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের ২০০ বেডের স্বাস্থ্য ভবনের নির্মাণ কাজ দেখলেন জেলা শাসক

 কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের ২০০ বেডের স্বাস্থ্য ভবনের নির্মাণ কাজ দেখলেন জেলা শাসক



তপন চক্রবর্তী,(উত্তর দিনাজপুর)১৮ সেপ্টেম্বর:বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল সাধারন মানুষদের কেমন পরিষেবা দিচ্ছে ও নুতন ভবনের নির্মাণ কাজ দেখতে উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে এসে খুঁটিয়ে খুঁটিয়ে সবার মুখ থেকে যেমন শুনলেন তেমনি হাসপতালের ভেতরে গিয়ে কেমন পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেসব দেখে খুশী হয়েছেন।

 

জেলা শাসক কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে যে নুতন ২০০ বেডের স্বাস্থ্য ভবনের কাজ শুরু হয়েছে তার কাজ যেমন দ্রুততার সাথে চলছে সেটা তিনি দেখে ও খুশি হয়েছেন বলে জানালেন।

জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা যখন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করছিলেন তার সাথে ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা, রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি,উত্তর দিনাজপুর জেলার সি এম ও এইচ পুরন কুমার শর্মা। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা বলেন কালিয়া গঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে যে নুতন ভবন তৈরি হচ্ছে সেটি আগামী ২০২৬ সালের মধ্যে আমরা জনগনের কাজে উৎসর্গ করতে পারবো।

এই নুতন ২০০ বেডের ভবন নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে ৮৮ কোটি টাকার ঊর্ধ্বে।

উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক তথা কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুরেন্দ্র কুমার মীনা হাসপাতালে একটি প্রশাসনিক বৈঠক করার পর তিনি রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে যান।

কোন মন্তব্য নেই:

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger দ্বারা পরিচালিত.