About

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে আরও সমস্যায় পাকিস্তান

 চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে আরও সমস্যায় পাকিস্তান



ভারতের আপত্তির পরে মাঠ নিয়ে প্রশ্ন আইসিসির চ্যাম্পিয়ন্স লিগ আয়োজন করতে গিয়ে আরও সমস্যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগেই আপত্তি করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এ বার

মাঠ নিয়ে প্রশ্ন তুলল আইসিসি। আগেই আপত্তি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া নিয়ে সবুজ সঙ্কেত পাননি রোহিত শর্মারা। এ বার পাকিস্তানের তিনটি মাঠ নিয়ে প্রশ্ন তুলল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। ফলে চ্যাম্পিয়ন্স লিগ আয়োজন করতে গিয়ে আরও সমস্যায় পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

 

আগামী বছর ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স লিগ হওয়ার কথা। তার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে পাকিস্তানে একটি দল পাঠিয়েছিল আইসিসি। একটি রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের মাঠ নিয়ে সন্তুষ্ট নয় আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সে দেশের মাঠগুলি সংস্কার করা হচ্ছে। সেই সংস্কারের কাজ কবে শেষ হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। রিপোর্টে জানানো হয়েছে, মাঠের সংস্কারের কাজ আগামী বছর ৩১ জানুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আইসিসি। তা না করতে পারলে সমস্যায় পড়বে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে সে দেশের বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, আইসিসির দেওয়া সময়ের আগেই মাঠ খেলার উপযুক্ত করে তুলবেন তাঁরা। পাকিস্তানের তিনটি মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ হওয়ার কথা। সেগুলি হল- লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি। পাকিস্তান প্রস্তাব দিয়েছে, ভারত তাদের সব ম্যাচ লাহোরে খেলবে।

কোন মন্তব্য নেই:

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger দ্বারা পরিচালিত.