আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ সিরিজ।
পাকিস্তান সিরিজ অতীত, ভারত সফরের নতুন চ্যালেঞ্জে মন দিচ্ছেন লিটন পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করেছিলেন লিটন। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করেছিলেন তিনি। শুধু সেঞ্চুরি করেননি। শেষ পর্যন্ত ম্যাচের সেরাও তাঁকেই নির্বাচিত করা হয়। তিনি অর্থাৎ, লিটন দাস। বাংলাদেশ ব্যাটিংয়ের প্রধান ভরসা। যিনি পাকিস্তান সিরিজ ভুলে গিয়ে আসন্ন ভারত সফরে মন দিতে চান।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ সিরিজ। প্রথম টেস্ট চেন্নাইয়ে। দ্বিতীয় টেস্ট হবে কানপুরে। আগামী ১৫ সেপ্টেম্বর চেন্নাই পৌঁছোচ্ছে বাংলাদেশ। ইংল্যান্ডে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলে সরাসরি ভারত সফরে দলের সঙ্গে যোগ দেবেন পদ্মাপার তারকা সাকিব-আল-হাসান। ইতিমধ্যেই ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ নিয়ে দামামা বেজে গিয়েছে। আগ্রহ আরও বেড়ে গিয়েছে যেহেতু পাকিস্তানকে তাদের দেশে গিয়ে 'বাংলাওয়াশ' করে এসেছেন শান্ত-সাকিবরা। কিন্তু লিটন চান না, মিডিয়া পাকিস্তানে গিয়ে পাকিস্তান বধকে নিয়ে অতিরিক্ত লাফালাফি করুক।
"ভারত সফর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ," মঙ্গলবার দেশজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলে দিয়েছেন লিটন। এরপরই মিডিয়াকে উদ্দেশ্যে করে তিনি বলেন, "আপনাদেরও একটু সাহায্য করতে হবে এই ব্যাপারে। আমি বলব, পাকিস্তান সিরিজ নিয়ে যত আপনারা কম কথা বলেন, তত ভালো। কারণ, সামনে যে সিরিজটা আসছে, তা অনেক বেশি চ্যালেঞ্জিং হবে।

কোন মন্তব্য নেই: