আইপিএলে ক্রিকেটার ধরে রাখার সংখ্যা বাড়ানো হোক
বোর্ডকে একসুরে বার্তা দিলেন রায়ডু, রায়না। আইপিএলের 'রিটেনশন পলিসি' বা ক্রিকেটার ধরে রাখার নতুন নিয়ম এখনও প্রকাশিত হয়নি। এ অবস্থায় সুরেশ রায়না এবং অম্বাতি রায়ডু বার্তা দিলেন, ধরে রাখা ক্রিকেটারদের সংখ্যা বাড়ানো হোক।
আইপিএলের 'রিটেনশন পলিসি' বা ক্রিকেটার ধরে রাখার নতুন নিয়ম এখনও প্রকাশিত হয়নি। দল থেকে শুরু সমর্থকদের মধ্যেও এ নিয়ে উৎকণ্ঠা বাড়ছে। 'রিটেনশন পলিসি'-র উপর মহেন্দ্র সিংহ ধোনির মতো অনেকেরই ক্রিকেটজীবনের মেয়াদ নির্ভর করছে। এ অবস্থায় সুরেশ রায়না এবং অম্বাতি রায়ডু বার্তা দিলেন, ধরে রাখা ক্রিকেটারদের সংখ্যা বাড়ানো হোক।
গত বছরের মহা নিলাম পর্যন্ত প্রতিটি দল চার জন করে ক্রিকেটার ধরে রাখতে পারত। এ বার কি সেই সংখ্যা বাড়ানো হবে? এক অনুষ্ঠানে রায়ডু বলেছেন, "ব্যক্তিগত ভাবে আমি আরও বেশি ক্রিকেটার ধরে রাখার পক্ষে। প্রতিটা ফ্র্যাঞ্চাইজ়ি তাদের ক্রিকেটারদের উপরে অনেক বিনিয়োগ করে। দলের মূল ক্রিকেটারদের উপরেই সাফল্য নির্ভর করে। প্রতিটা দল এ কারণেই আলাদা। সকলেই সেটা ধরে রাখতে চায়।"
রায়ডুর সংযোজন, "বেশি ক্রিকেটার ধরে রাখতে পারলে সাফল্যও বাড়বে। 'রিটেনশন পলিসি' থাকা উচিত। তবে সংখ্যা বাড়ানো উচিত। এক বা দু'জন ক্রিকেটার নয়। প্রতিটা দল যাতে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ধরে রাখতে পারে সে দিকে নজর দেওয়া হোক।"


কোন মন্তব্য নেই: