ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে রাজ্য জুড়ে ১৪ তম বিজ্ঞান অভীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হল। রাজ্যের ৩৭ টি সেন্টারে প্রায় ১২ হাজার পরীক্ষার্থি অংশ নিয়েছিল।
উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের ডালখোলা সার্কেলে ৩৫০০ পরীক্ষার্থি অংশ নিয়েছিল।চতুর্থ শ্রেনী থেকে দশম শ্রেনী পর্যন্ত এই পরীক্ষা হয়। বিজ্ঞান ছাড়াও অঙ্ক বিষয়ে পরীক্ষা নেওয়া হয়।ইন্ডিয়ান মডেল স্কুলের অধ্যক্ষের দাবি প্রথাগত পরীক্ষা ছাড়াও এধরনের প্রতিযোগিতা মূলক পরীক্ষায় ছাত্রছাত্রী উৎসাহ ছিল চোখে পড়ার মত।
বিজ্ঞান মঞ্চ প্রতিবছর এই পরীক্ষার আয়োজন করে চলেছে।করোনা কালেও তাদের কর্মসূচী থেকে সরে আসে নি। এধরনের পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়লে সমাজ তাতে উপকৃত হবে। আদৌ তাদের মধ্যে আগ্রহ বাড়ল কি না তা সময়েই বলবে ।।


কোন মন্তব্য নেই: