এই ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৩ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ৭ তলা থেকে ঝাঁপ দেওয়ার কারণে মৃত্যু হয়েছে ওই তিন জনের। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনীর ৮টি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনও অগ্নিকাণ্ডের কারণ সঠিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে এই আগুন লাগতে পারে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। বর্তমানে পুলিশ ও দমকল বাহিনী তদন্ত শুরু
করেছে।

কোন মন্তব্য নেই: