About

কেউ বিচলিত হবেন না, গুজবে কান দেবেন না!' চর্চায় অন্নপূর্ণা প্রকল্পের ১২ পাতার ফর্ম, কী বললেন শুভেন্দু?

                  রসাখোয়া টাইমস নিউজ 

কেউ বিচলিত হবেন না, গুজবে কান দেবেন না!' চর্চায় অন্নপূর্ণা প্রকল্পের ১২ পাতার ফর্ম, কী বললেন শুভেন্দু?


 অন্নপূর্ণা প্রকল্পের ১২ পাতার ফর্ম নিয়ে অনেকের মনেই প্রশ্নের সৃষ্টি হয়েছে। অন্নপূর্ণা প্রকল্পের ফর্মে কেন এত প্রশ্নের উত্তর চাওয়া হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবশ্য দাবি করলেন, অন্নপূর্ণা প্রকল্পে প্রকৃত উপভোক্তারা কেউ বঞ্চিত হবেন না। অন্নপূর্ণা প্রকল্প নিয়ে কোনও গুজবে কান না দেওয়ারও পরামর্শ দিয়েছেন শুভেন্দু অধিকারী।



এ দিন মুখ্যমন্ত্রী বলেন, 'যাঁরা ফর্ম ফিল আপ করতে পারবেন না তাঁদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে লোকেরা যাবে। আমাদের লোকেরা গিয়ে ফর্ম ফিল আপ করিয়ে আনবে। এতটুকু বিচলিত বিভ্রান্ত হবেন না। গুজবে কান দেবেন না। আমরা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার নাম নথিভুক্ত করতে শুরু করেছি। তার প্রথম পর্যায়ে আগামী বুধবার দিন আমরা ৩ হাজার টাকা করে ট্রান্সফার করব।'


ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডারের ১২ পাতার ফর্ম নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, নির্বাচনের আগে বিজেপি-র দেওয়া প্রতিশ্রুতি মনে করিয়ে দিয়ে অন্নপূর্ণা প্রকল্পের বাস্তবায়ন কতটা হবে, তা নিয়েও সংশয় প্রকাশ করেছে তৃণমূল।


এ দিন অবশ্য আবেদনকারীদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'আমরা চাই প্রকৃত উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা যাক। আমরা চাই না কোনও অভারতীয়ের অ্যাকাউন্টে এই টাকা যাক। আমরা চাই না কোনও পুরুষের অ্যাকাউন্টে মহিলাদের এই কর্মসূচির টাকা যাক। পশ্চিমবঙ্গের অনেক জায়গায় অবৈধ ভাবে পুরুষরা যাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন তাঁদের গ্রেফতার করা হয়েছে। পশ্চিমবঙ্গে যাঁরা প্রকৃত প্রাপক তাঁদের খুঁজে বের করে প্রধানমন্ত্রীর দেওয়া আমাদের সঙ্কল্পপত্রের প্রত্যেকটি বাক্য শব্দ পূরণ করার দায়িত্ব আপনার সরকারের।'


প্রসঙ্গত লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম প্রকাশের অনুষ্ঠানের দিনই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রকৃত উপভোক্তাদের চিহ্নিতকরণ এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত সামাজিক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই অন্নপূর্ণা প্রকল্পের ফর্মে বিশদে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

কোন মন্তব্য নেই:

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger দ্বারা পরিচালিত.