About

যুবভারতীর সামনে এবার বসবে অন্য মূর্তি, জানালেন ক্রীড়ামন্ত্রী, মুখ খুললেন মেসি মূর্তি নিয়েও

                          রসাখোয়া টাইমস নিউজ 

যুবভারতীর সামনে এবার বসবে অন্য মূর্তি, জানালেন ক্রীড়ামন্ত্রী, মুখ খুললেন মেসি মূর্তি নিয়েও


 যুবভারতীর সামনে থেকে সরেছে অর্ধ শরীরের মূর্তি, এবার সেখানে কিসের মূর্তি বসবে জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি জানান, যুবভারতীর সামনে ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের মূর্তি বসানো হবে। দুই দলের সম্পূর্ণ পোশাক পরা দুটি প্রতীকী মূর্তি থাকবে। বাংলার ফুটবল ও ১০০ বছরের পুরনো ডারবিকে সম্মান জানিয়ে জানিয়ে সিদ্ধান্ত নিল ক্রীড়া দপ্তর।



নিউজ এইট্টিন বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নিশীথ জানান,‌ জোড়া মূর্তি থাকবে, একজনের গায়ে থাকবে ইস্টবেঙ্গল অন্যজনের থাকবে মোহনবাগান জার্সি। মেসির মূর্তি সযত্নে রাখা আছে, এখন বর্ষাকাল কোন অংশের মাটি ভালো হবে সেই বুঝেই সেখানে মূর্তি প্রতিস্থাপন করা হবে।


সেই সঙ্গে ক্রীড়ামন্ত্রী জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ক্লাব সম্বন্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে। আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে, তদন্ত হবে। প্রয়োজনে ইডি তদন্ত করবে। বিধান নগরের মাঠ জোড় করে দখল করে রেখেছিল সেটি পুনরুদ্ধার করা হয়েছে।


এর আগেই বিভিন্ন খেলায় পদক জিতলে আর্থিক পুরস্কারের ঘোষণা করেছিল সরকার, নিশীথ এদিন বলেন, শুধু পুরস্কার জিতলে নয়। এবার থেকে তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের কেউ আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। নতুন ক্রীড়া প্রতিভাকে তুলে আনতে তৎপর রাজ্য সরকার, একাধিক পরিকল্পনার কথা জানান নিশীথ।


ক্রীড়া ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই নিয়ে তিনি বলেন, "স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ময়দানে যে স্টেট গেমকে কেন্দ্র করে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তদন্ত করছে ক্রীড়া দফতর। মেসি ফাইল খোলা হয়েছে। মানুষের চোখের জল যারা ফেলেছেন তারা শাস্তি পাবেন"

কোন মন্তব্য নেই:

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger দ্বারা পরিচালিত.