ঘটনা ৪ মাস আগের
রফিউল সেখ নামের এক ব্যাক্তি তার ভাই নুরুল ইসলাম কে ১০,০০০/- টাকা পাঠায়।আর্শ্চয্য জনক ভাবে যে একাউন্টটিতে তিনি টাকা পাঠান সেটিও নুরুল ইসলাম নামের হওয়ার কারণে তিনি প্রথমে বুঝতে পারেননি। ঘন্টা দুয়েক পরে তার ভাই তাকে ফোন করে জানালে তিনি বুঝতে পারেন তিনি ভুল একাউন্ট এ টাকা পাঠিয়ে ছেন। পরবর্তীতে তিনি ব্যাঙ্কের সাথে যোগাযোগ করে একটি অভিযোগ পত্র জমা দেন। কিন্তু চার মাস অতিক্রম হয়ার পরের ও তিনি কোনো সুরাহা পাচ্ছিলেন না। গতকাল তিনি থানায় আসেন একটি হারানো মোবাইলের খোঁজ নিতে এবং এই ঘটনা জানান আমাদের CYBER CELL UNIT এ। আমাদের কর্মীরা তৎক্ষণাৎ তিনাকে সমস্ত নথি সাথে নিয়ে একটি ডাইরি করতে বলেন। সেই কথা মতো তিনি আমাদের থানায় একটি ডাইরি করেন। আজ আমাদের CYBER CELL UNIT এর তৎপরতায় তিনি পুরো টাকাটি ফেরৎ পেলেন।
অপ্রত্যাশিত ভাবে টাকা ফিরে পেয়ে আনন্দে অভিভূত রফিউল। বলাবাহুল্য,এই কাজের জন্য প্রভূত প্রসংশা করেছেন রফিউল সেখ।

কোন মন্তব্য নেই: