পুলিশ পাবলিক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমি ফাইন্যাল ম্যাচ!
পুলিশ-পাবলিক ফ্রেন্ডশিপ টুর্নামেন্টে আজ রোমহর্ষক ম্যাচের সাক্ষী থাকল জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ও ময়নাগুড়ির বাসিন্দারা । পুরুষ ও মহিলা উভয় দলের সেমি ফাইনাল ম্যাচগুলি আয়োজিত হয় ময়নাগুড়ির চরেরবাড়ি হাই স্কুল ফুটবল মাঠে। এই খেলায় প্রতিযোগী দল, কতোয়ালি থানার পুরুষ ও মহিলা দল একটি ময়নাগুড়ি থানা পুরুষ দল, অপরটি মালবাজার থানা মহিলা দল, এদের মধ্যে টানটান উত্তেজনাপূর্ণ খেলা হয় এবং শেষ পর্যন্ত কতোয়ালি থানার পুরুষ ও মহিলা উভয় দলই জয়ী হয় এবং টুর্নামেটের চূড়ান্ত পর্যায়ে নিজেদের উত্তীর্ন করেন।
অপরদিকে নাগরাকাটা থানার সুলকাপাড়া ফুটবল মাঠে মেটেলি থানার পুরুষ দলের সঙ্গে ধূপগুড়ি থানার পুরুষ দলের একটি টানটান উত্তেজনাপূর্ণ খেলা হয় এবং শেষ পর্যন্ত ধূপগুড়ি থানা পুরুষ দল টাই ব্রেকারে মেটেলি পুরুষ দলকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে নিজের উত্তীর্ণ করেন
আজ খেলার মাঠে উপস্থিত ছিলেন শ্রী খান্ডবহালে ঊমেশ গণপত, আইপিএস, পুলিশ সুপার, জলপাইগুড়ি, শ্রী সমীর আহমেদ, আইপিএস, অতিরিক্ত পুলিশ সুপার, গ্রামীণ, জলপাইগুড়ি, শ্রী নীলেশ শ্রীকান্ত গাইকোয়ার, আইপিএস, এসডিপিও, মালবাজার, শ্রী গ্যালসেন লেপচা, এসডিপিও, ধূপগুড়ি ও অন্যান্য বরিষ্ঠ পুলিশ আধিকারিকগণ সহ প্রমুখ।


কোন মন্তব্য নেই: