ম্যান মেড বন্যা’র করাল গ্রাসে আমার রাজ্যবাসী
এইরকম দুঃসহ ঘটনা বাংলায় বিরল। মানুষের সেবা ব্যাতীত আমার জীবনে আর কোনো উদ্দেশ্য নেই। তাই আজ বীরভূমে একটি পর্যালোচনা সভায় উপস্থিত ছিলাম।
বীরভূমের বিভিন্ন বন্যা কবলিত অঞ্চলে জল ধীরে ধীরে নামছে। আমাদের মা-মাটি-মানুষের সরকার দিবারাত্রি চেষ্টা করছে এই কষ্টের সুরাহার জন্য। প্রশাসন সবরকম সাহায্য করতে বদ্ধপরিকর। বাড়ি থেকে রাস্তা সবকিছু পুনরায় তৈরি করে দেওয়া হবে। যে সকল পরিযায়ী শ্রমিক প্রাণ হারিয়েছেন, বন্যার ফলে যাঁরা প্রাণ হারিয়েছেন এবং বিনা চিকিৎসায় যাঁরা মারা গিয়েছেন, তাঁদের সকলের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে সরকারের তরফ থেকে। আমি সর্বদা তাঁদের দুঃখে-কষ্টে পাশে আছি।
আমি মা জগজ্জননীর কাছে প্রার্থনা জানাই, সকলের জীবন যেন দ্রুত স্বাভাবিক হয়ে যায়। এইরকম কষ্টের দিন যেন আর দেখতে না হয় বাংলাকে কখনও। সকল দুর্যোগ-দুর্ভোগ থেকে যেন মুক্তি পায় আমার রাজ্যবাসী।


কোন মন্তব্য নেই: