About

ভারতের বিরুদ্ধে টেস্টে পরিকল্পনা বদলাবে অস্ট্রেলিয়া

 ভারতের বিরুদ্ধে টেস্টে পরিকল্পনা বদলাবে অস্ট্রেলিয়া


ফাঁস করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার একটা সময় টেস্টে চার নম্বরে ব্যাট করতেন স্মিথ। ওয়ার্নারের অবসরের পর তিনি ওপেন করছেন। ওপেনার হিসাবে এখনও তেমন সাফল্য পাননি। তবু ভারতের বিরুদ্ধেও ওপেন করতে চান স্মিথ। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজেও ওপেনার হিসাবে খেলতে পারেন স্টিভ স্মিথ। ডেভিড ওয়ার্নার অবসর নেওয়ার পর থেকে স্মিথকে লাল বলের ক্রিকেটে ওপেনার হিসাবে খেলাচ্ছে অস্ট্রেলিয়া। আগামী বর্ডার-গাওস্কর ট্রফিতেও পরিবর্তনের সম্ভাবনা প্রায় নেই।


অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের পরিকল্পনার কথা জানিয়েছেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার দীপ দাশগুপ্ত। তাঁর দাবি, স্মিথ নাকি ওপেনার হিসাবেই খেলতে চান ভারতের বিরুদ্ধে। কিছু দিন আগে স্মিথের সঙ্গে কথা হয়েছিল দীপের। সে সময় তাঁর পরিকল্পনার কথা জানতে চান। দীপ বলেছেন, "ভারতের বিরুদ্ধেও কি ওপেন করবে? কী ভাবছ তুমি? উত্তরে স্মিথ আমাকে বলেছে, 'হ্যাঁ, আমিও তেমনই ভাবছি।'

 

 বলেছিলাম, তোমারই ইনিংস শুরু করা উচিত। ভালই হবে।" প্রাক্তন ক্রিকেটারের মতে, স্মিথকে ওপেনার হিসাবে দেখলে খুশি হবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও। তিনি বলেছেন, "ওপেনার হিসাবে স্মিথকে দেখে ভারতীয়েরাও খুশি হবেন। কেউই বোধহয় চান না, স্মিথ চার নম্বরে বা আরও পরে ব্যাট করতে আসুক। সেটা চাইলে বিস্ময়কর হবে। কারণ ক্রিকেটজীবনের প্রায় পুরো সময়টাই ওকে চার নম্বরে ব্যাট করতে দেখা গিয়েছে। সেরা ফর্মে থাকার সময় চার

নম্বরে নেমে প্রচর রান করেছে।

কোন মন্তব্য নেই:

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger দ্বারা পরিচালিত.