About

নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, ছয় বছর কারাবাস

নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, ছয় বছর কারাবাস


সকাল ন'টা নাগাদ বাড়ির কাছেই দোকান থেকে 'চিপস' কিনতে বেরোয় দুই বন্ধু -- একজনের বয়স নয়, দ্বিতীয়জনের ছয়। ঘটনা ৩ সেপ্টেম্বর ২০১৮ সালের, স্থান নদীয়া জেলার তাহেরপুর থানা এলাকা, যা বর্তমানে রাণাঘাট পুলিশ জেলার অন্তর্ভুক্ত। দোকানে যাওয়ার পথে তাদের প্রতিবেশী, বছর চল্লিশের শম্ভু দাসের সঙ্গে দেখা দুই বন্ধুর। ন'বছরের মেয়েটিকে শম্ভু 'কাকু' বলে, তার হাত মালিশ করে দিলে পাঁচ টাকা পাবে তারা। 


পাঁচ টাকা মানে তো আরও এক প্যাকেট চিপস! সানন্দে রাজি হয়ে যায় ন'বছরের বালিকা, বিনা আপত্তিতে সহৃদয় 'কাকুর' সঙ্গে তার বাড়ি অবধি চলে যায় দুজনে। এর পরের ঘটনা আন্দাজ করতে পারবেন অনেকেই। ছ’বছরের মেয়েটির সামনেই ন'বছরের মেয়েটির উপর যৌন নির্যাতন করার চেষ্টা করে শম্ভু, তবে চুপচাপ মেনে না নিয়ে তারস্বরে চিৎকার করতে থাকে সেই মেয়ে। গত্যন্তর নেই বুঝে দুজনকে ছেড়ে দিতে বাধ্য হয় শম্ভু৷ ভাগ্যক্রমে, অক্ষত অবস্থায় ছিল দুই মেয়ে।

ন'বছরের মেয়েটির মায়ের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধি ও পকসো আইনের অধীনে রুজু হয় মামলা, তদন্ত করেন ইনসপেক্টর সারওয়াল আলম, শম্ভুকে গ্রেফতার করে চার্জশিট দাখিল করেন নির্দিষ্ট সময়ের আগেই। বিচারপর্ব শেষ হয়েছে সম্প্রতি, ধর্ষণের চেষ্টা করার অপরাধে ছয় বছরের কারাদণ্ডাদেশ হয়েছে শম্ভুর।


কোন মন্তব্য নেই:

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger দ্বারা পরিচালিত.