অর্জুনপুরে এক ব্যক্তিকে প্রকাশ্যে চাকু মেরে খুন! ভরা বাজারে খুনে ব্যাপক শোরগোল, আটক অভিযুক্ত যুবক
ব্যস্ততম বাজারের মধ্যে মুর্শিদাবাদের ফারাক্কার অর্জুনপুর রেলগেট সংলগ্ন এলাকায় এক ব্যক্তিকে চাকু মেরে খুন করার অভিযোগ। রবিবার রাত পৌনে নটা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ফারাক্কার অর্জুনপুর বাজারে। পুলিস জানিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম সেনারুল শেখ(৫২)। তার বাড়ি ফারাক্কার খোদাবন্দপুর গ্রামে। খুনের ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত এক যুবককে আটক করেছে ফারাক্কা থানার পুলিশ।

কোন মন্তব্য নেই: