About

ঋণের দায়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক

 


পরিবার সূত্রে জানা গিয়েছে আর্থিক অনটনে সুদের টাকা নিয়ে সেই টাকা পরিশোধ করতে না পারায় লাগাতার কিস্তির টাকা পরিশোধ করার চাপ দেওয়া হত যার জেরে মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী 29 বছরের এক যুবক। শনিবার রাতের ঘটনায় রীতিমতো চাঞ্চলের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের দফরপুর গ্রাম পঞ্চায়েতের মুড়াপাড়া গ্রামে। মৃত ওই যুবকের নাম খাইরুল শেখ বয়স আনুমানিক( ২৯) বছর। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে পাঠিয়েছে। পরিবারের সদস্যরা জানান বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি ও সুদে টাকা নিয়েছিলেন খায়রুল সেখ। বিভিন্ন কোম্পানি থেকে লোন নেওয়ায় প্রতিমাসে বহু টাকা কিস্তি পরিশোধ করতে হতো খাইরুলকে। প্রতিমাসে সেই টাকা শোধ করতে পারতো না খাইরুল। যার জেরে বিভিন্ন লোন এবং সুদের টাকা আদায়ের জন্য বাড়ি আসে চাপ দিতে ফিনান্স কোম্পানির কর্মীরা। সার্বিক বিষয়ে মানসিক চাপ ও অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বসে ওই যুবক । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যুবকের দেহ উদ্ধার করে পুলিশ! পুরো বিষয়টি তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

কোন মন্তব্য নেই:

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger দ্বারা পরিচালিত.