প্রতিবেশী রেশন গ্রাহকের মারে মৃত্যু হলো এক রেশন ডিলারের। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ভেন্ডাবাড়ি এলাকায়। মৃত ওই রেশন ডিলারের নাম কমল দাস। বয়স আনুমানিক (৫০)। পরিবারের সূত্রে জানা গিয়েছে ছট পুজোর কারণে দূরদূরান্তে থাকা রেশন গ্রাহকদের আগে রেশন সামগ্রী দিয়ে দুপুরে বাড়ি ফেরেন কমল দাস নামে ওই রেশন ডিলার। এরপর প্রতিবেশী রেশন গ্রাহক চন্দনা সিংহ ও তার ছেলে করণ সিংহ ডিলার কে রেশন দেওয়ার কথা বললে ডিলার দুই দিন পরে রেশন দেওয়ার কথা বলেন, এতেই বচসা সৃষ্টি হয়। এরপর বচসা চলাকালীন আচমকা ডিলারের উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারধরের কারণে অসুস্থ হয়ে পড়েন ওই রেশন ডিলার। এরপর পরিবারের সদস্যরা আশঙ্কা জনক অবস্থায় ওই ডিলার কে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় রাস্তায় মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গোয়ালপোখর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
About
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
';
(function() {
var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true;
dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js';
(document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq);
})();

কোন মন্তব্য নেই: