ডবল ইঞ্জিন সরকারকে শুভেচ্ছা দেবাংশুর। সোস্যাল মিডিয়ায় পোস্টে দেবাংশু ভট্টাচার্য্য লিখেছেন,
"বাংলার নতুন মুখ্যমন্ত্রী ও সরকারকে শুভেচ্ছা। কেন্দ্রে, রাজ্যে এখন একই দলের সরকার; আশা করব ডবল ইঞ্জিনের বেনিফিট বাংলা সত্যি সত্যিই পাবে।
আশা করব, প্রতিশ্রুতিমত আপনারা বাংলা থেকে হিংসার রাজনীতির চিরসমাপ্তি ঘটাবেন। প্রত্যেকে তাদের রাজনৈতিক মতামত বুক ফুলিয়ে দিতে পারবে, রাজনৈতিক কর্মকাণ্ড নিশ্চিন্তে চালাতে পারবে।
আশা করব, বাংলাদেশ বর্ডার আপনারা পুরোপুরি সিল করে এই "অনুপ্রবেশ" শব্দবন্ধ বাংলার রাজনীতি থেকে চিরতরে বিসর্জন দেবেন।
আশা করব, প্রতিশ্রুতিমত আপনাদের হাত ধরে বাংলায় বড় শিল্প আসবে। কর্মসংস্থান বাড়বে। বাইরের রাজ্যে থাকা সকলে নিজভূমে ফেরত আসবে।
আশা করব, আমাদের এই রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে। সকল ধর্ম, ভাষা, জাতির মানুষ নির্ভয়ে রাজ্যের সকল প্রান্তে নিজের নিজের আস্থা-পালন ও ধর্মাচরণ করতে পারবে।
আশা করব, স্বাস্থ্যসাথী, মা ক্যান্টিন সহ বিগত সরকারের সকল জনমুখী প্রকল্প যথারীতি বজায় থাকবে।
আশা করব, এই রাজ্য রাজনৈতিক মামলা ও ফলস কেস থেকে চিরতরে মুক্তি পাবে।
আশা করব, বাংলা ভাগ হবে না। দার্জিলিং বাংলার সাথে, বাংলার অংশ হিসেবেই থেকে যাবে ঠিক যেমনটা ছিল।
আশা করব, শিক্ষাঙ্গন রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত ও শিক্ষাকে রাজনীতিমুক্ত করার চেষ্টা আপনারা করবেন।
আশা করব, রাজনৈতিক দৃশ্য ও শব্দ দূষণ থেকে আপনারা রাজ্যকে বার করে আনবেন।
আশা করব, বিরোধী দলের বিধায়ক ও জনপ্রতিনিধিরাও সমমর্যাদা পাবেন এবং প্রকৃত অর্থেই "সবকা সাথ, সবকা বিকাশ" নীতি কার্যকরী হবে।
অনেক আশা আকাঙ্খা বাংলার। শুভ কামনা রইল আপনাদের আগামীর জন্য। বাংলার চোখে বাংলাকে দেখে বাংলাকে ভালো রাখুন, আগলে রাখুন।"

কোন মন্তব্য নেই: