About

তার দলের সমর্থন নিয়েই গড়তে হবে সরকার! ৪ মে-র পর মমতা-অভিষেক কোথায় যাবেন? ঠিকানা বলে দিলেন হুমায়ুন

 তার দলের সমর্থন নিয়েই গড়তে হবে সরকার! ৪ মে-র পর মমতা-অভিষেক কোথায় যাবেন? ঠিকানা বলে দিলেন হুমায়ুন



 সোমবার রাজ্যের ২৯৩টি আসনে ঘোষিত হবে ভোটের ফলাফল। ভোট গণনার ২৪ ঘন্টা আগে এবার প্রাক্তন দল তৃণমূল কংগ্রেস নিয়ে বড় কথা জানালেন আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

 তার আগে নিজের প্রাক্তন দল সম্পর্কে বড় মন্তব্য করে বসলেন ভরতপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। আমজনতা উন্নয়ন পার্টির সুপ্রিমোর মতে, সোমবার বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে তৃণমূল যদি সংখ্যা গরিষ্ঠতা পায় তাহলে তার সমর্থন তৃণমূলের দিকে থাকবে। তবে তার জন্য বেঁধে দিয়েছেন বেশকিছু শর্তও।


 যে দল ছেড়ে বার হয়ে এসে নতুন রাজনৈতিক দল তৈরি করেছিলেন ভরতপুরের বিদায়ী তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এবার সেই রাজনৈতিক দলকেই ভোটের ফল প্রকাশের পর সমর্থন দিতে রাজি হয়ে গেলেন তিনি! শনিবার বহরমপুরের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হুমায়ুন কবীর বলেন, ''ভোটের ফল প্রকাশের পর তিনি তৃণমূল কংগ্রেসকে সমর্থন দেবেন।''


তবে তৃণমূল কংগ্রেসকে সমর্থন দেওয়ার জন্য একগুচ্ছ শর্ত জুড়ে দিয়েছেন 'আম জনতা উন্নয়ন পার্টি'র চেয়ারম্যান হুমায়ুন কবীর। শনিবার তিনি বলেন,"রাজ্যে এবার ভোটের যা পরিস্থিতি তাতে কোনও রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। যে দলই সর্বাধিক আসন পাক না কেন সরকার গঠন করার জন্য তাকে আমার রাজনৈতিক দলের সমর্থন নিতেই হবে।"


 এই বিষয়ে তিনি আরও বলেন যে, ''তৃণমূল যদি হাঁটু গেড়ে আমার কাছে ক্ষমা চায়, বলে যা হয়েছে ভুল হয়েছে, দুর্নীতি করা ভুল হয়েছে, আর দুর্নীতি করব না। তাহলে তখন সমর্থন করার ভাবনাচিন্তা করব। আমার মতো নেতারা চুপচাপ আছে, কমিশনার উপর ভরসা আছে কোথাও কোনও সমস্যা হবে না।''


 এই প্রসঙ্গে তিনি আরও বলেন যে, ''চৌঠা মে-র পর অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবাই চলে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দিরের সংকীর্তন করবে।'' শনিবার সাংবাদিক বৈঠকে ঠিকএভাষাতেই প্রাক্তন দলকে আক্রমণ শানান ভরতপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।

কোন মন্তব্য নেই:

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger দ্বারা পরিচালিত.