About

দল গঠন করেই ফলাফলে চমকে দেওয়ার দাবি করেছিলেন, আর গণনার দিন হুমায়ুন বললেন ....

 দল গঠন করেই ফলাফলে চমকে দেওয়ার দাবি করেছিলেন, আর গণনার দিন হুমায়ুন বললেন ....



 হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি এবারই প্রথম নির্বাচনী লড়াইয়ে। বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে নাটকীয়ভাবে সাসপেন্ড হওয়ার পর বাবরি মসজিদের শিলান্যাস করে তোলপাড় ফেলে দিয়েছিলেন হুমায়ুন কবীর। এরপর নতুন দল গড়েছেন ভরতপুরের বিদায়ী বিধায়ক। নিজেও লড়ছেন, তাঁর দল আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীরাও একাধিক আসনে লড়েছে।


 সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে তাঁর দলের জেতা আসন সংখ্যা, একথা তিনি বারবার বলে এসেছেন। নিজের দলের প্রার্থীদের ফলাফল নিয়েও জোরের সঙ্গে ইতিবাচক দাবি করে এসেছেন। এবার রেজাল্টের দিনও আশাবাদী হুমায়ুন। বললেন, ' খুবই ভাল রেজাল্ট হবে। ৮ টায় কাউন্টিং শুরু হবে। ১ ঘণ্টার মধ্যে পোস্টাল শেষ হয়ে যাবে। আমার অনুমানের খুব হেরফের হবে না। যা বলেছিলাম তাই হবে। ইলেকশন কমিশনের সিস্টেম খুব সুন্দর। স্ট্রংরুম নিয়েও নিশ্চিন্ত হুমায়ুন। ইলেকশন কমিশকে ধন্যবাদ জানালেন হুমায়ুন কবীর। ফলাফলের পর যেন শান্তি বজায় থাকে, অনুরোধ হুমায়ুনের।

কোন মন্তব্য নেই:

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger দ্বারা পরিচালিত.