About

রেশনের চাল পাচার করতে গিয়ে হাতেনাতে ধরলো আমজনতা।।

                 রসাখোয়া টাইমস নিউজ

রেশনের চাল পাচার করতে গিয়ে হাতেনাতে ধরলো আমজনতা।।




এবারে,রেশনের চাল পাচারের মেগা কেলেঙ্কারি,তবে,গোডাউনে বস্তা বদল করার সময় হাতেনাতে ধরলো আমজনতা,রণক্ষেত্র নদীয়ার ফুলিয়া।।সরকারি রেশনের চাল সাধারণ মানুষের হাতে পড়ার আগেই গোডাউন থেকে পাচার হয়ে যাচ্ছে বীরভূমের পথে!তবে,নদীয়ার শান্তিপুর ব্লকের অন্তর্গত নদীয়ার ফুলিয়া এলাকায় সরকারি রেশনের চালের বস্তা বদল করে পাচার করার সময় হাতেনাতে ধরে ফেললেন ক্ষুব্ধ এলাকাবাসীরা।।আর এই ঘটনাকে কেন্দ্র করে রবিবাসরীয় সকাল থেকেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়লো নদীয়ার ফুলিয়ার একটি গোডাউন চত্বরে।। তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বিজেপি নেতৃত্ব ।। পরিস্থিতি এতটাই অশান্ত হয়ে ওঠে যে,ঘটনাস্থলে আসেন নদীয়ার শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী তবে,পুলিশ প্রশাসনের পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের আধিকারিকেরা।।গোটা গোডাউন চত্বর ঘুরে দেখেন ফুড সাপ্লাই দপ্তরের আধিকারিকেরা।।

কোন মন্তব্য নেই:

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger দ্বারা পরিচালিত.