About

চার বছর বয়সী শিশুর সাথে যৌন কার্যকলাপ, পুলিশ প্রশাসনের জালে বিজেপির বুথ সভাপতি।।*

                      রসাখোয়া টাইমস নিউজ 

চার বছর বয়সী শিশুর সাথে যৌন কার্যকলাপ, পুলিশ প্রশাসনের জালে বিজেপির বুথ সভাপতি।


নিজস্ব সংবাদদাতা :-

চার বছর বয়সী শিশুর সঙ্গে কুকীর্তি,পক্সো আইনে দু বছর ধরে জেল খাটছেন বিজেপির বুথ সভাপতি।। ক্ষমতায় আসতেই পরিবার কে অভিযোগ তুলে নেওয়ার চাপ বিজেপির তরফে।। অভিযোগ না তুললে পরিবারকে খুন এবং বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি বর্তমান বিজেপির বুথ সভাপতি ও তার দলবলের।।



নাবালিকার সঙ্গে কুকীর্তি, পক্সো আইনে জেল খাটছেন তৎকালীন বিজেপির বুথ সভাপতি।।রাজ্যে ক্ষমতায় আসার পর মামলা তুলে নেওয়ার হুমকি বর্তমান বিজেপির বুথ সভাপতি এবং তার দল বলের।।মামলা না তুলে নিলে গোটা বাড়ি আগুন জ্বালিয়ে ধরিয়ে খুনের হুমকি পরিবারকে।। অভিযুক্ত বিজেপির বুথ সভাপতি এবং ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের।।ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের নতুন সর্দার পাড়া এলাকার।।জানা যায়, প্রায় দুই বছর আগে পাশের বাড়ির এক নাবালিকা মেয়ে প্রতিদিনের মতো নৃসিংহপুরের বিজেপির বুথ সভাপতি মনোরঞ্জন হালদারের বাড়িতে খেলা করছিল,তখনই একলা পেয়ে ওই শিশুকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে তৎকালীন বিজেপির বুথ সভাপতি মনোরঞ্জন হালদারের বিরুদ্ধে,ওই নাবালিকা শিশু কন্যার যৌনাঙ্গে রক্ত জমাট বেঁধে যায়,এরপর ওই পরিবারের তরফে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এবং ওই নাবালিকার মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পর অভিযুক্ত বিজেপির বুথ সভাপতি মনোরঞ্জন হালদার কে গ্রেফতার করে পুলিশ।। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন।। ঘটনাটি দু'বছর আগের হলেও এখন পালাবদল ঘটেছে রাজ‍্যে।।অভিযোগ সেই ক্ষমতার জোড়ে ওই এলাকার বর্তমান বুথ সভাপতি সুধীর দুদিন আগে রাতে তার দলবল নিয়ে ওই নাবালিকার পরিবারের বাড়িতে হাজির হয়।।মামলা তুলে নেওয়ার জন্য রীতিমতো হুমকি দিতে থাকে।।অভিযুক্ত বিজেপির বুথ সভাপতি বলেন এখন ক্ষমতার পরিবর্তন হয়েছে আর কেউ ঠেকাতে আসবে না।।ভালোই,ভালোই মামলা তুলে নে,না হলে গোটা বাড়ি আগুন জ্বালিয়ে প্রাণে মেরে দেবো,ঘটনার পর ভয়ে পরিবার আবারও,শান্তিপুর থানার দ্বারস্থ হয়।।লিখিত অভিযোগ পাওয়ার প্রথমে জেনারেল ডাইরি হলেও পরবর্তীকালে এফ আই আর স্টার্ট হয়।।এ বিষয়ে ওই নাবালিকার মা জানান, আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়।। আমার স্বামী কোনোরকমে ধানের কল করে শ্রমিকের কাজ করে।।আর তা দিয়ে কোনো রকমের সংসার চলে আমাদের।।গত দু'বছর আগে আমার নাবালিকা মেয়েকে যেভাবে হেনস্তা করেছিল প্রায় ৬০ বছরের এক ব্যক্তি তার পরিপ্রেক্ষিতে আমরা থানায় অভিযোগ দায়ের করেছিলাম।। বর্তমানে তিনি জেল খাটছেন এবং সম্পূর্ণ আদালতের তত্ত্বাবধানে রয়েছে।।এখন মনোরঞ্জন হালদারের পরিবারের লোকজন এবং বর্তমান বুথ সভাপতি সুধীর দাস আমাদেরকে ভয় দেখাচ্ছে।। বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে।।তবে,আমার স্বামী একা কাজে যায় আমাদের চরম আতঙ্কে দিন কাটছে।।আমরা চাই এর একটা সুব্যবস্থা করুক পুলিশ প্রশাসন।।যদিও ওই পরিবারের তোলা অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির বুথ সভাপতি সুধীর দাস।।তিনি বলেন ওই রাতে আমরা গিয়েছিলাম তবে,অনুরোধ করেছি মামলা তুলে নেওয়ার জন্য।। কয়েকজন হয়তো হুমকি দিলেও দিয়ে থাকতে পারে সেটা আমার জানা নেই।। কিন্তু,তাকে আমি মারার হুমকি দিইনি।।অন্যদিকে তিনি বলেন তিনি যদি অভিযোগ না তুলে নেন তাহলে আমাদের কিছু করার নেই।।এ বিষয়ে হরিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো জানান, আমরা ঘটনার খবর পাওয়ার পরেই নিজেরাই ছুটে যায় ওই পরিবারের কাছে।।তাকে নিরাপত্তা দিতে প্রশাসনের দ্বারস্থ হই ওই পরিবারকে নিয়ে।।একটা ছোটো নাবালিকার সঙ্গে এরকম নোংরা ঘটনায় যেখানে পক্স আইনে সাজা ভোগ করছেন অভিযুক্ত বিজেপির বুথ সভাপতি সেখানে কিভাবে ক্ষমতা কাজে লাগিয়ে এইভাবে একটি পরিবারের উপর অত্যাচার চালাতে পারে।। তিনি বলেন আমি চাই আইন অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক।।পাশাপাশি বিজেপির প্রথম নেতৃত্বে বারবার হুঁশিয়ারির বিষয়ে তিনি বলেন এটা সম্পূর্ণ মিডিয়ার কাছে এক রকম বলছে এবং দলগতভাবে অন্যরকম কাজ চলছে।। না হলে ওপর নেতৃত্বের কথা কেন নিচু লেভেলের বিজেপিরা শুনছে না তা জানিনা।।

কোন মন্তব্য নেই:

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger দ্বারা পরিচালিত.