About

বিজেপির কোনও দায় নেই সংখ্যালঘুদের উন্নয়ন করার — মন্তব্যে বিতর্কে দিলীপ ঘোষ

 বিজেপির কোনও দায় নেই সংখ্যালঘুদের উন্নয়ন করার — মন্তব্যে বিতর্কে দিলীপ ঘোষ

সংখ্যালঘু উন্নয়ন দফতর নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, মমতাকেও কড়া কটাক্ষ বিজেপি নেতার

নিজস্ব সংবাদদাতা:
সংখ্যালঘু উন্নয়ন দফতর এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা Dilip Ghosh। শুক্রবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বিজেপির কোনও দায় নেই সংখ্যালঘুদের উন্নয়ন করার।” তাঁর এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।

দল যে দায়িত্ব দেবে, সেটাই পালন করব”

এদিন সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হয়, কোন দফতর তাঁর পছন্দ। উত্তরে দিলীপ ঘোষ বলেন,
“সারা পশ্চিমবাংলায় সার্বিক উন্নয়নের দরকার আছে। প্রতিটি দফতরই গুরুত্বপূর্ণ। দলের শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। আমরা দলের কর্মী। ভোটে লড়তে বলা হয়েছিল, লড়েছি, জিতেছি। এবার দল যে দায়িত্ব দেবে, প্রত্যেকে তা পালন করব।”

সংখ্যালঘু উন্নয়ন দফতর নিয়ে বিতর্কিত মন্তব্য

বিজেপির কোনও সংখ্যালঘু বিধায়ক না থাকায় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কে হবেন, সেই প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন,
“সংখ্যালঘুদের তো উন্নয়ন হয়েছে। আবার কী আলাদা করে উন্নয়ন হবে? আমরা সবকা সাথ, সবকা বিকাশ করি। গত আশি বছর ধরে শুধু সংখ্যালঘুদেরই উন্নয়ন হয়েছে। অথচ তারা গরিব, অশিক্ষিত, ক্রিমিনাল কেন? এবার তাঁরা নিজেদের প্রশ্ন করুন।”
তিনি আরও বলেন,
“বিজেপির কোনও দায় নেই সংখ্যালঘুদের উন্নয়ন করার। ওরা আমাদের ভোটও দেয় না। তবে সরকারি সুবিধা সবাই পাবে। কোনও ভেদাভেদ হবে না।”
তবে সংখ্যালঘু উন্নয়ন দফতর ভবিষ্যতে থাকবে কি না, তা নিয়ে স্পষ্ট কোনও মন্তব্য করেননি বিজেপি নেতা। তাঁর কথায়,
“জানি না। সরকার সিদ্ধান্ত নেবে। অনেক কিছু চালু হবে, অনেক কিছু বন্ধ হবে।”
আদিবাসী উন্নয়নের প্রসঙ্গ টানলেন দিলীপ

আদিবাসী সমাজের উন্নয়নের প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন,

“ভারতবর্ষে ১০ কোটিরও বেশি আদিবাসী মানুষ আছেন। তাঁদের কথা কেউ ভাবত না। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রথম উপজাতি সম্প্রদায় থেকে একজনকে কেন্দ্রীয় মন্ত্রী করেছিলেন। যারা বনে-জঙ্গলে পিছিয়ে রয়েছেন, তাঁদের কথা আমরা ভেবেছি। বাকিদের কথাও ভাবব।”

“৯ তারিখের পর বুঝতে পারবেন কী হবে”

রাজ্যে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ নিয়েও সরব হন তিনি। দিলীপ ঘোষের দাবি,
“পুরনো সরকারের পুরনো কালচার এখনও চলছে। পুলিশের ঘুম পুরোপুরি ভাঙেনি। আসল সরকার শপথ নিলে পরিবর্তন হবে। যারা এই ফাঁকের সুযোগ নিচ্ছে, তাদের অসুবিধায় পড়তে হবে। ৯ তারিখের পর দেখতে পাবেন কী হবে।”

মমতাকে কটাক্ষ



প্রাক্তন মুখ্যমন্ত্রী Mamata Banerjee-কেও এদিন তীব্র আক্রমণ করেন দিলীপ ঘোষ। রাজ্যপালের তরফে মন্ত্রীসভা ভেঙে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন,
“পুরনো না ভাঙলে নতুন গড়বে কী করে! উনি ভেবেছিলেন মন্ত্রীসভা চালিয়ে যাবেন। বাস্তবে পড়লে পরিস্থিতি বুঝতে পারবেন।”
তাঁর আরও কটাক্ষ,
“উনি তো বিধানসভায় বসারও যোগ্যতা হারিয়েছেন। কালীঘাটে বসে ঝালমুড়ি খাওয়া ছাড়া কোনও কাজ ওনার হাতে থাকবে না।”

কোন মন্তব্য নেই:

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger দ্বারা পরিচালিত.